টানা তিন বিশ্বকাপ মিস ইতালির, ৪-৫ দশক পর ফিরল ইরাক-কঙ্গো
➤ অবশেষে সম্পূর্ণ হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। প্লে-অফের শেষ ম্যাচে বলিভিয়াকে হারিয়ে ইরাক নিশ্চিত করেছে শেষ টিকিট, আর তাতেই ৪৮ দলের এই আসরের ১২টি গ্রুপই এখন চূড়ান্ত।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর—প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে, আর দলগুলোকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে।
ইউরোপীয় প্লে-অফ থেকে বসনিয়া, চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও সুইডেন জায়গা করে নিয়েছে মূল পর্বে। অন্যদিকে দীর্ঘ ৪-৫ দশক পর ইন্টার-কনফেডারেশন প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে কঙ্গো ও ইরাক।
সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। নতুন ফরম্যাট, নতুন দল আর পুরোনো শক্তিগুলোর লড়াই—সবকিছু মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ভিন্ন স্বাদের এক আসর।
★ ৫২ বছর পর বিশ্বকাপে কঙ্গো
অপেক্ষা ছিল দীর্ঘ ৫২ বছরের। নাম বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু স্বপ্নটা থেকে গিয়েছিল একই। অবশেষে সেই স্বপ্ন পূরণ করল কঙ্গো। প্লে-অফ ফাইনালের অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে জ্যামাইকাকে হারিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে আফ্রিকার এই দল।
সবচেয়ে বড় চমক ইতালির ছিটকে যাওয়া। পেনাল্টিতে বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করছে চারবারের চ্যাম্পিয়নরা।এই আসরে চারটি দল প্রথমবারের মতো খেলবে—কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান। এ ছাড়া কঙ্গো (সাবেক জাইর) দীর্ঘ বিরতির পর ফিরছে বিশ্বকাপে। গ্রুপগুলোর দিকে তাকালে বেশ কিছু হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত মিলছে। ‘গ্রুপ আই’-তে ফ্রান্স, সেনেগাল, নরওয়ের সঙ্গে আছে ইরাক। ‘গ্রুপ কে’-তে পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার লড়াইও নজর কাড়বে।
সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। নতুন ফরম্যাট, নতুন দল আর পুরোনো শক্তিগুলোর লড়াই—সবকিছু মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ভিন্ন স্বাদের এক আসর।
★ ৫২ বছর পর বিশ্বকাপে কঙ্গো
অপেক্ষা ছিল দীর্ঘ ৫২ বছরের। নাম বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু স্বপ্নটা থেকে গিয়েছিল একই। অবশেষে সেই স্বপ্ন পূরণ করল কঙ্গো। প্লে-অফ ফাইনালের অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে জ্যামাইকাকে হারিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে আফ্রিকার এই দল।
১৯৭৪ সালে ‘জাইর’ নামে একবার বিশ্বকাপে খেলেছিল তারা। এরপর দীর্ঘ বিরতি। এবার নতুন পরিচয়ে, নতুন দল নিয়ে ইতিহাসে ফেরার দরজা খুলে গেল তাদের সামনে।বুধবার (০১ এপ্রিল) ভোর ৩টায় শুরু হওয়া প্লে-অফ ফাইনালটায় কঙ্গো-জ্যামাইকা ছিল সমানে সমান। ১০১ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে জালে পাঠায় কঙ্গো। শেষ বাঁশি বাজতেই শুরু হয় উদ্যাপন। কঙ্গোর ফুটবলে নতুন অধ্যায়, বিশ্বমঞ্চে ফিরে আসার আনন্দ। এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, এটি এক দীর্ঘ ইতিহাসের পরিসমাপ্তি। ৫২ বছর আগে যে গল্প শুরু হয়েছিল, সেটিই আবার নতুন করে লিখতে প্রস্তুত কঙ্গো—এবার ভিন্ন নামে, ভিন্ন পরিচয়ে, কিন্তু একই স্বপ্ন নিয়ে। ★ নাটকীয় জয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ফিরল ইরাক অবশেষে পূর্ণ হলো ২০২৬ বিশ্বকাপের লাইনআপ। শেষ টিকিটটি গেল ইরাকের হাতে। নাটকীয় এক ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে মধ্যপ্রাচ্যের দলটি। মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ফাইনালেই নিশ্চিত হয় এই সাফল্য। এই জয়ে ৪৮তম এবং শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় ইরাক। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল তারা। আসন্ন বিশ্বকাপে ‘গ্রুপ আই’-এ ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের সঙ্গে খেলবে ইরাক। দীর্ঘ অপেক্ষার পর বড় মঞ্চে ফেরার এই সুযোগ কতটা কাজে লাগাতে পারে তারা, সেটাই এখন দেখার।