Monday, 28 September 2026 Breaking News
জয়পুরহাটে সাড়ে ২৫ টন চালসহ আওয়ামী লীগ নেতা আটক

জয়পুরহাটে সাড়ে ২৫ টন চালসহ আওয়ামী লীগ নেতা আটক

12 April 2020 · বাংলাদেশ

জয়পুরহাটে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন চালসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আটক করেছে র‌্যাব। শনিবার (১১ এপ্রিল) রাতে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে ওই চাল উদ্ধার করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেল এর গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫ দশমিক ৪৪০ মেট্রিক টন অবৈধ চাল উদ্ধার সহ তাকে আটক করা হয়।