Monday, 28 September 2026 Breaking News
চলতি বোরো মৌসুমে সরকার কিনবে ১৮ দশমিক ২৫ লাখ মেট্রিক টন চাল ও গম

চলতি বোরো মৌসুমে সরকার কিনবে ১৮ দশমিক ২৫ লাখ মেট্রিক টন চাল ও গম

8 April 2020 · বাংলাদেশ

খাদ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানিয়েছে, ১৮ দশমিক ২৫ লাখ মেট্রিক টন চাল ও গম কিনতে যাচ্ছে সরকার । প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১০ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে ৩৬ টাকা কেজি দরে এবং ১ দশমিক ৫ লাখ টন আতপ চাল কেনা হবে ৩৫ টাকা কেজি দরে। এছাড়াও, ৬ লাখ টন ধানও কেনা হবে ২৬ টাকা কেজি দরে। ধান কেনা চলবে ২৬ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি ৭৫ হাজার টন গমও কেনা হবে ২৮ টাকা কেজি দরে। গম কেনা চলেবে ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।