Sunday, 27 September 2026 Breaking News
ঘর যেন ভাগাড়, মায়ের লাশে পচন—জানলো না সন্তানেরা

ঘর যেন ভাগাড়, মায়ের লাশে পচন—জানলো না সন্তানেরা

2 June 2026 · বাংলাদেশ

➤➤ রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ মে) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ওই বাসাটিকে যায় পল্লবী থানা পুলিশ। পরে একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, সাত থেকে আট দিন আগে নুরজাহান বেগমের মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছিল এবং শরীরের বিভিন্ন অংশের মাংস খুলে পড়তে শুরু করেছিল।

পল্লবী থানার ওসি মো. হাসান বশির সাংবাদিকদের জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। মেয়ে থাকতেন বাসার অন্য একটি ঘরে। মায়ের সাড়া না পেয়ে রবিবার একজন নার্সকে ডাকেন মেয়ে। পরে নার্স ওই কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

➤➤ নতুন সরকারের ১০০ দিনে ২৪৯ খুন

ওসি মো. হাসান বশির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

পুলিশ জানিয়েছে, বাসার যে কক্ষে নুরজাহান বেগম থাকতেন, সেটি ছিল অপরিচ্ছন্ন ও অগোছালো। পুরো কক্ষে ময়লা-আবর্জনা জমে ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবের চিত্র দেখা গেছে।

পুলিশ আরও জানায়, নুরজাহান বেগমের এক ছেলে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তারা আলাদা বাসায় থাকেন।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌০২ জুন ২০২৬