Monday, 28 September 2026 Breaking News
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন ২১৯ সহ মোট শনাক্ত ১২৩১

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন ২১৯ সহ মোট শনাক্ত ১২৩১

15 April 2020 · বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫০ জন। আর শনাক্ত হয়েছেন ২১৯ জন। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হলেন এক হাজার ২৩১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৯ জন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুলেটিনে জানানো হয়, নতুন করে ঢাকার মিরপুর, কেরানীগঞ্জ ও গাজীপুরে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৭১ জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪৩৩ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২০ জন এবং এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে টেস্ট করা হয়েছে এক হাজার ৭৪০টি। এখন পর্যন্ত মোট টেস্ট করা হয়েছে ১৪ হাজার ৮৬৮টি। এই সময় আরো জানান, গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৭০ বছরের ঊর্ধ্বে দুই জন রয়েছেন, একজন ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে, আরেকজন হচ্ছেন সিলেট ওসমানী মেডিক্যালের চিকিৎসক। এই চারজনের মধ্যে পুরুষ তিন জন এবং নারী একজন। স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।