Monday, 28 September 2026 Breaking News
কোস্টগার্ডের অভিযানে টেকনাফে মাদকসহ মিয়ানমারের নাগরিক আটক

কোস্টগার্ডের অভিযানে টেকনাফে মাদকসহ মিয়ানমারের নাগরিক আটক

25 November 2019 · বাংলাদেশ

কোস্টগার্ডের বিশেষ অভিযানে মিয়ানমারেরর একটি বাণিজ্যিক জাহাজ থেকে মদ ও বিয়ারসহ মিয়ানমারের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। গত রোববার রাতে অভিযানে জব্দ করা হয় ৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ১৩০ ক্যান চ্যাং ক্লাসিক বিয়ার এবং ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অন্তর্গত সাইরং খালে অভিযান পরিচালনা করা হয়। আটক মাদক কারবারী মিয়ানমারের নাগরিক, পিতার নাম লাডো অকিয়া। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত বিয়ার ও হুইস্কি মিয়ানমার থেকে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্য ও আটক মাদক চোরাচালানকারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।