Monday, 28 September 2026 Breaking News
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ছয় চিকিৎসক বহিষ্কার

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ছয় চিকিৎসক বহিষ্কার

11 April 2020 · বাংলাদেশ

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকেই রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার সেই হাসপাতালেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা না দিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ছয় চিকিৎসককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়। ছয় চিকিৎসক হলেন- জুনিয়র কনসালটেন্ট ডা. হীরন চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসনাত, জুনিয়র কনসালটেন্ট ডা. শাহমিন হোসেন, মেডিক্যাল অফিসার ডা. উর্মি পারভীন, মেডিক্যাল অফিসার ডা. কাওসারউল্লাহ ও আরপি (মেডিসিন) ডা. মুহাম্মদ ফজলুল হক। জানা গেছে, ছয় চিকিৎসকের তিনজন হাসপাতালে অনুপস্থিত, দুইজন আক্রান্ত রোগী দেখতে অনিচ্ছুক ছিলেন। আর একজন ইস্তফা দিয়েছেন।