করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে আগামীকাল দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টা এ ভিডিও কনফারেন্স শুরু হবে। ৬৪ জেলার কর্মকর্তারা এ ভিডিও কনফারেন্সের সঙ্গে সংযুক্ত হবে।