Monday, 28 September 2026 Breaking News
কালবৈশাখীর প্রথম ঝড় নীলফামারী ও রংপুরে

কালবৈশাখীর প্রথম ঝড় নীলফামারী ও রংপুরে

15 April 2020 · বাংলাদেশ

গতকাল (১৪-ই এপ্রিল) ছিলো বৈশাখের প্রথমদিন। এ দিন বিভিন্ন স্থানে ছিল চৈত্রের খড়া রোদ্র। কিন্তু বিকেলে হতে হতেই, আকাশে দেখা দিয়েছিলো কিছুটা অভিমানী কালো মেঘ। আজ সকালে প্রকৃতি দেখিয়ে দিলো  বৈশাখের আগমন। আর বৈশাখের এই ঝড়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে নীলফামারী জেলায়। কালবৈশাখী ঝড়ে নীলফামারী জেলায় বিভিন্ন ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এতে করে করোনা দুর্যোগে থাকা মানুষজন আরেকটি বিপদের মুখে পড়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা ৫০ মিনিটে ওই কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রায় ১ ঘন্টার মতো বৃষ্টিসহ ঝড় চলতে থাকে। ঝড়ে গাছ উপড়ে পড়ে। ব্যাপক ক্ষতি হয় শাক সবজির ক্ষেতে। নষ্ট হয় ইরি-বোরোক্ষেত । বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎসংযোগ ।