ওই যুবক কুমিল্লার বাদশা মিয়ার বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে মো. শান্ত। কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের হাজতি বন্দি নং-৪০০১/২৪ মোতালেব হোসেনকে দেওয়ার জন্য একজোড়া চামড়ার জুতা ও কাপড় কারা ক্যান্টিনের দায়িত্বরত কারারক্ষী মো. মাসুদের কাছে নিয়ে আসে শান্ত নামের ওই যুবক।
কারারক্ষী মাসুদ তাকে সন্দেহজনক মনে হলে পাশের কারারক্ষী মো. সাইফুল ইসলাম সানিকে জুতা জোড়া দেখান। পরবর্তী জুতাসহ অভিযুক্ত দর্শনার্থী শান্তকে রিজার্ভ গার্ডে নিয়ে আসা হয়। এ সময় জুতার নিচের অংশ খুলে সাদা পলিথিন মোড়ানো তিন প্যাকেট গাঁজা পায় কারারক্ষীরা।