Monday, 28 September 2026 Breaking News
করোনা মোকাবেলায় ২ দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন ঢাবি শিক্ষকরা

করোনা মোকাবেলায় ২ দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন ঢাবি শিক্ষকরা

2 April 2020 · বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে দুই দিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি ৷ বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা৷ এ অর্থ আগামী চার মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কর্তন করা হবে৷ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনির্বায কারণে কেউ যদি এ অর্থ প্রদানে অপারগ হয় বা দুই দিনের বেশি বেতনের টাকা দিতে চায়, তাহলে তা আগামী ৫ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে৷