Monday, 28 September 2026 Breaking News
করোনা মোকাবিলায় ওআইসি ফান্ড গঠনের প্রস্তাব; অভিবাসীদের চাকরি নিশ্চয়তার অনুরোধ: পররাষ্ট্রমন্ত্রী

করোনা মোকাবিলায় ওআইসি ফান্ড গঠনের প্রস্তাব; অভিবাসীদের চাকরি নিশ্চয়তার অনুরোধ: পররাষ্ট্রমন্ত্রী

22 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোকে স্বেচ্ছায় ফান্ড গঠনের প্রস্তাব করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২২ এপ্রিল) ওআইসির নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে তিনি এ প্রস্তাব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ সংকট মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওআইসির উদ্যোগে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বুধবার (২২ এপ্রিল) ওআইসির নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে তিনি এ প্রস্তাব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ সংকট মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওআইসির উদ্যোগে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্যে ড. মোমেন এই মহামারী মোকাবেলায় ইসলামের চিরায়ত আদর্শ ও মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে উৎসারিত সমন্বিত প্রচেষ্টা অব্যহত রাখার আহবান জানান। ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্যে ড. মোমেন এই মহামারী মোকাবেলায় ইসলামের চিরায়ত আদর্শ ও মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে উৎসারিত সমন্বিত প্রচেষ্টা অব্যহত রাখার আহবান জানান। চিকিৎসা বিজ্ঞান এবং সরঞ্জামাদি নিয়ে যেসব গবেষণা প্রতিষ্ঠান কাজ করে তাদের কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে একত্রিত করে এই মুহূর্তে অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদি তৈরির কাজে লাগাতে ওআইসি সচিবালয় এবং এর অঙ্গ সংগঠনসমূহকে আহ্বান জানান ড. মোমেন। অভিবাসী শ্রমিক, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ওআইসিভুক্ত দেশে যেসব মুসলিম শ্রমিক কাজ করেন, তাদের দুরবস্থার কথা মাথায় রেখে চাকরি থাকার নিশ্চয়তা দিতে সদস্য রাষ্ট্রসমূহকে অনুরোধ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, এতে বেকারত্বের কারণে সৃষ্ট ক্ষতি কমানো ও সামাজিক সমতা বজায় রাখা যাবে। ওআইসির সদস্য রাষ্ট্রসমূহের স্বেচ্ছায় অনুদান প্রদানের মাধ্যমে একটি ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি ফান্ড’ গঠনের প্রস্তাবনাও সভায় রাখে বাংলাদেশ। বুধবার (২২ এপ্রিল) ওআইসির নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে তিনি এ প্রস্তাব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ সংকট মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওআইসির উদ্যোগে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্যে ড. মোমেন এই মহামারী মোকাবেলায় ইসলামের চিরায়ত আদর্শ ও মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে উৎসারিত সমন্বিত প্রচেষ্টা অব্যহত রাখার আহবান জানান। এই মহামারির প্রকট না কমা পর্যন্ত মুসলিম অভিবাসীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা দিতে এবং তাদের চাকরি রক্ষার ব্যবস্থা নিতে মানবাধিকার সংগঠন সমূহকে নিয়ে কাজ করার জন্য ওআইসি সচিবালয়কে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রয়োজনীয় সামগ্রী বণ্টনের মাধ্যমে এই মহামারির সময়ে বিশ্বব্যাপী যেসব মুসলিম শরণার্থী রয়েছে তাদের দেখভালের বিষয়টি নিশ্চিত করতে ওআইসির সদস্য দেশসমূহের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।
বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার- এই ছয়টি সদস্য রাষ্ট্র নিয়ে ওআইসির বর্তমান নির্বাহী কমিটি। ছয়টি দেশেরই পররাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট প্রতিনিধি এবং ওআইসি মহাসচিবের অংশগ্রহণে নির্বাহী কমিটির এই বিশেষ সভা হয়। এতে সভাপতিত্ব করে সৌদি আরব। কোভিড-১৯ ও এর পরবর্তী অবস্থা মোকাবেলার জন্য নির্বাহী কমিটি বিশ্বব্যাংক, আইএমএফসহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সংস্থাকে স্বল্পোন্নত দেশসমূহের ঋণ মওকুফসহ সহজ শর্তে ঋণ পাওয়ার বন্দোবস্ত করার জন্য ভেবে দেখার অনুরোধ করে। ওআইসির ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপ কোভিড-১৯ এর মোকাবেলায় সম্প্রতি ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা ঘোষণা দেয়। এছাড়া ওআইসির আরেকটি সংস্থা ‘ইসলামিক সলিডারিটি ফান্ড’ সদস্য রাষ্ট্রসমূহ বিশেষ করে স্বল্পোন্নত সদস্য দেশসমূহকে তাদের স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে একটি আলাদা হিসাব খুলেছে। এই উদ্দেশে ওআইসি সচিবালয়ের আওতায় একটি ‘কোঅর্ডিনেশন মেকানিজম’ তৈরির জন্য সভায় আলোচনা হয়।