Monday, 28 September 2026 Breaking News
করোনায় মালদ্বীপে ১০০ টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

করোনায় মালদ্বীপে ১০০ টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

16 April 2020 · বাংলাদেশ

কোভিড-নাইনটিন মাহামারির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মালদ্বীপে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই ত্রাণ সহায়তার সমন্বয় করছে। বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ থেকে একশো টনের বেশি খাবার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ বুধবার মালদ্বীপে উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কর্তৃপক্ষ এবং স্থানীয় কিছু ওষুধ কোম্পানি যৌথভাবে মালদ্বীপের জন্য এই ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য কাজ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সংহতি প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ করোনাভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় মালদ্বীপের পাশে আছে।