Monday, 28 September 2026 Breaking News
করোনায় চিকিৎসা সেবা দানকারীদের জন্য ১৯ হোটেল

করোনায় চিকিৎসা সেবা দানকারীদের জন্য ১৯ হোটেল

14 April 2020 · বাংলাদেশ

করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ১৯টি হোটেল নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর। বিষয়টি জানিয়ে অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. আমিনুল হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছেন। চিঠিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ছয়টি হাসপাতালের চিকিৎসক, নার্স অন্যান্য স্বাস্থ্য সেবাদানকারী সদস্যের জন্য নির্ধারিত ১৯টি হোটেলের নামসহ প্রয়োজনীয় কক্ষের সংখ্যা উল্লেখ করা হয়। ছয়টি হাসপাতালের সেবাদানকারীদের জন্য নির্ধারিত হোটেলগুলো হলো: * কুর্মিটোলা জেনারেল হাসপালের জন্য ঢাকা রিজেন্সি। * শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য হোটেল অবকাশ, হোটেল জাকারিয়া, হোটেল রেনেসাঁ, ঢাকা রিজেন্সি, রেডিসন ব্লু, সোনারগাঁ, লেকভিউ, লা মেরিডিয়ান। * কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের জন্য উত্তরার হোটেল মেলোলিফ, হোয়েল মিলিনা। * মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য গ্রান্ড প্রিন্স, হোটেল শ্যামলী, হোটেল ড্রিমল্যান্ড। * মহানগর জেনারেল হাসপাতালের জন্য রাজমনি ঈশাখাঁ, ফারস হোটেল ও হোটেল ৭১। * রেলওয়ে জেনারেল হাসপাতালের জন্য হোটেল সাগরিকা, হোটেল গ্রান্ড সারকেল ইন এবং হোটেল শালিমারের নাম প্রস্তাব করা হয়েছে।