Monday, 28 September 2026 Breaking News
করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডুফা'র ত্রাণ বিতরণ

করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডুফা'র ত্রাণ বিতরণ

20 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাসের মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (ডুফা) সোসাইটি। ২০ এপ্রিল ২০২০ প্রথম পর্বে মোহাম্মদপুর বছিলা বস্তি সংলগ্নে সামাজিক দুরত্ব বজায় রেখে বছিলাতে ডুফার সভাপতি একেমএম এনায়েত হোসেন পল্লব ও এসপি বন্ধু যাকারিয়ার নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (ডুফা) সোসাইটির উদ্যগে দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে। ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (ডুফা) সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১৯৯৫-৯৬ সেশনের) একটি জনপ্রিয় এলুমনাই সংগঠন। এ সংগঠনটি জন্মল্গ্ন থেকেই সমাজের প্রয়োজনে/উৎকর্ষতা সাধনে এগিয়ে এসেছে। ইতোমধ্যে সংগঠনের প্রয়াত বন্ধু পরিবারসহ বন্ধুদের প্রতিনিয়ত সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি দেশের দুর্গত বন্যার্ত/শীতার্ত/পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে; এতিমদের পাশে দাড়ানোসহ সমাজে অনগ্রসর মানুষের পাশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবহিকতায় ডুফা করোনা নামক মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডুফা’র পক্ষ হতে সহযোগিতা ফান্ড সংগ্রহ করে ২০ এপ্রিল ২০২০ প্রথম পর্বে ঢাকা মোহাম্মদপুর বছিলাতে ডুফার সভাপতি একেমএম এনায়েত হোসেন পল্লব ও এসপি বন্ধু যাকারিয়ার নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (ডুফা) সোসাইটির উদ্যগে মোহাম্মদপুর বছিলা বস্তি সংলগ্নে সামাজিক দুরত্ব বজায় রেখে এসপিপিএন এর সহযোগিতায় দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে।