Monday, 28 September 2026 Breaking News
করোনায় আক্রান্ত দেশের ১৭০ চিকিৎসক

করোনায় আক্রান্ত দেশের ১৭০ চিকিৎসক

20 April 2020 · বাংলাদেশ

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) এর তত্থ অনুযায়ী, দেশের ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ জানান, ২০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এর বাইরে। বিডিএফের তথ্যানুযায়ী, * ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৮ জন। * ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ৭ জন * চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হওয়া ৭ জন * রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন * খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন * বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬ জন * সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ১ জন চিকিৎসক।