Monday, 28 September 2026 Breaking News
ওএসডি হয়েছেন জামালপুরের জেলা প্রশাসক

ওএসডি হয়েছেন জামালপুরের জেলা প্রশাসক

25 August 2019 · বাংলাদেশ

জামালপুরের ডিসি আহমেদ কবীরকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রনালয় এক নির্বাহী আদেশে তাকে ওএসডি করে।

প্রসঙ্গত জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে, ভিডিওটি সাজানো দাবি করেছেন জেলা প্রশাসক আহমেদ কবীর।