Monday, 28 September 2026 Breaking News
এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

19 January 2020 · বাংলাদেশ

ক্যান্সারে আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য ইতিমধ্যে আজ দুপুরে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য এন্ড্রু কিশোর সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন আছেন।