Monday, 28 September 2026 Breaking News
একদিনেই মৃত্যু ১০, নতুন ৩৪১ সহ মোট শনাক্ত ১,৫৭২

একদিনেই মৃত্যু ১০, নতুন ৩৪১ সহ মোট শনাক্ত ১,৫৭২

16 April 2020 · বাংলাদেশ

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬০ জন। একদিনে নতুন করে আরও শনাক্ত হয়েছেন ৩৪১ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন এক হাজার ৫৭২ জন। গত কয়েক দিনের তুলনায় বেড়েছে মৃত ও শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এ সময় বলা হয়, যারা মৃত্যু বোরন করেছেন তাদের মধ্যে ৭০ থেকে ৮০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের তিন জন এবং ২১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। এরমধ্যে পুরুষ সাত জন এবং নারী তিন জন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ছয় জন এবং ঢাকার বাইরে চার জন। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ১১৯টি। গতকালের চেয়ে নমুনা সংগ্রহ ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর নমুনা পরীক্ষা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানান, অধ্যাপক নাসিমা সুলতানা।