Monday, 28 September 2026 Breaking News
ঈদের পর এইচএসসি পরীক্ষা

ঈদের পর এইচএসসি পরীক্ষা

21 April 2020 · বাংলাদেশ

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনা নিয়ে ঈদের পর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নিতে রুটিন প্রস্তুত করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে দেশে করোনা পরিস্থিতি অনুধাবন করতে আগামী ২৪ এপ্রিল ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, আমরা ২৪ এপ্রিলের পর চিন্তাভাবনা করবো ঈদের পরের জন্য একটা রুটিন তৈরি করতে পারি কিনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি বুঝে ঈদের পর পরীক্ষা শুরুর দিন ঠিক করে রুটিন প্রস্তুত করবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটি।