ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকেও অন্তর্ভুক্ত করার দাবি
ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রামাল্লাভিত্তিক কর্তৃপক্ষ। সেই সঙ্গে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন থামানোরও দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে এ পদক্ষেপ পূর্ণতা পাবে তখনই, যখন এর আওতায় গাজা উপত্যকাও চলে আসবে।