সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকেব শহরের কাছে একটি তুর্কি ড্রোন ভুপাতিত করেছে সিরীয় সেনারা। মঙ্গলবার ইদলিবে ৩২৭ আসাদ বাহিনীর সেনা সদস্যকে হত্যার দাবি করে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ দাবির কয়েক ঘণ্টা মাথায় ফের তুর্কি ড্রোন ভূপাতিত করার দাবি করে সিরীয় সেনারা। গতকাল দেশটির সরকারি বাহিনীর বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ সংস্থা ইরান প্রেস জানিয়েছে, শহরের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়। এ ঘটনায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লাঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।