Monday, 28 September 2026 Breaking News
ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিলো: প্রধানমন্ত্রী

ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিলো: প্রধানমন্ত্রী

2 February 2020 · বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলনসহ দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম বারবার মুছে ফেলার চেষ্টা হয়েছিলো। তবে সত্যকে চাপা দেয়া যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০২০ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে ভাষা সাহিত্য বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ১০ লেখকের হাতে সাহিত্য পুরস্কার ২০১৯ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, অনুবাদে খায়রুল আলম সবুজ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহীম শাহ এবং ফোকলোরে সাইমন জাকারিয়াকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে তিন লাখ টাকা, সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। খবর: বিডি-প্রতিদিন