Monday, 28 September 2026 Breaking News
আ.লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ঢাকা অবরোধের হুঁশিয়ারি

আ.লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ঢাকা অবরোধের হুঁশিয়ারি

22 March 2025 · বাংলাদেশ

ঢাকা : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ওয়ারিয়র্স অফ জুলাই। এ সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারাদেশ থেকে ঢাকা অভিমুখে অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। তারা বলেন, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের পঙ্গুত্ব দূর না করে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবো না।

এসময় তারা বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেয়া হবে না। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে এসময় তারা বলেন, সতর্ক হয়ে যান নইলে আর একটি জুলাই দেখতে হবে। শুধরে যান নইলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।

তারা আরও বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।