Monday, 28 September 2026 Breaking News
আরও ২০০০ ডাক্তার ও ৬০০০ নার্স নিয়োগ দিচ্ছে সরকার

আরও ২০০০ ডাক্তার ও ৬০০০ নার্স নিয়োগ দিচ্ছে সরকার

23 April 2020 · বাংলাদেশ

দেশজুড়ে চলমান মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ও এ ভাইরাসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবার মান বাড়াতে নতুন করে আরও ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ হাজার নতুন ডাক্তার ও ৬ হাজার নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আশা করি, এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন খবরের কাগজে এবং গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছ। এ বিষয়টি সঠিক নয়। তিনি বলেন, সরকার এরকম কোনও ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি আহ্বান করবো, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও ধরনের বিবৃতি দেবেন না- যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যার সরকারি নীতির বহির্ভূত।