Monday, 28 September 2026 Breaking News
আজ রক্তের নমুনা পাচ্ছে গণস্বাস্থ্য, সরকারকে কিট হস্তান্তর শনিবার

আজ রক্তের নমুনা পাচ্ছে গণস্বাস্থ্য, সরকারকে কিট হস্তান্তর শনিবার

23 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাস প্রতিরোধে উৎপাদিত টেস্টিং কি পরীক্ষার জন্য কোভিড-১৯ আক্রান্ত রোগীদের রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল বুধবার একটি চিঠিতে সংস্থাটিতে অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। এর পর টেস্টিং কিটের কার্যকারিতা পরীক্ষা করে আগামী শনিবার সরকারকে কিট হস্তান্তর করা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এর আগে গণস্বাস্থ্য কেন্দ্র পাঁচ করোনা রোগী রক্ত পেয়েছিল। সে সময় ল্যাবরেটরিতে ইলেকট্রিক ও মেকানিক্যাল ত্রুটির তৈরি হয়। তারপর আমরা আবার কিট উৎপাদন শুরু করি। তাই গবেষণার জন্য আবারও করোনা রোগীর রক্তের প্রয়োজন হয়েছে।’ ১০ জন করোনা রোগীর রক্তের নমুনা চেয়ে গত ১২ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। গত মঙ্গলবার চিঠির উত্তর দেয় অধিদফতর। আগামী শনিবার নাগাদ সরকারের কাছে কিট হস্তান্তরের বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেন, ‘আমরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহের অনুমতি পেয়েছি। রক্ত সংগ্রহের প্রক্রিয়া আছে। বৃহস্পতিবার রক্তের নমুনা পেয়ে গেলে শুক্রবারের মধ্যে টেস্টিং কিটের কার্যকারিতা পরীক্ষা করা যাবে। শনিবার নাগাদ সরকারকে টেস্টিং কিট দিতে পারবো বলে আশা করছি।’