Monday, 28 September 2026 Breaking News
আজ থেকে সেনা মোতায়েন

আজ থেকে সেনা মোতায়েন

24 March 2020 · বাংলাদেশ

বুধবার (২৫ মার্চ) থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।   তবে করোনা ভাইরাস মোকাবিলায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,করোনা ভাইরাস সংক্রমণ এবং ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় সরকার দেশের সব জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে নির্দেশনা মোতাবেক ‘Aid to Civil Power’ এর আওতায় মঙ্গলবার দেশের সব বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করবে সেনাবাহিনী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। এসময়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবেন সেনা সদস্যরা। এছাড়া বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিক্যাল সহায়তা দেবে সেনাবাহিনী।