Monday, 28 September 2026 Breaking News
আজ থেকে আড়াই হাজার ছিন্নমূল শিশু ও দুস্থদের খাবার দেয়া হবে: ডিএমপি

আজ থেকে আড়াই হাজার ছিন্নমূল শিশু ও দুস্থদের খাবার দেয়া হবে: ডিএমপি

29 March 2020 · বাংলাদেশ

দেশে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের সাধারণ ছুটিতে প্রতিদিন ২ হাজার ৫০০ ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানা থেকে একবেলা করে খাবার সরবরাহ করা হবে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রবিবার থেকে প্রতিদিন দুপুরে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের কাছে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে। সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেই দিন পর্যন্ত ডিএমপির এ কার্যক্রম চলবে।’