রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওঁৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত দিনক্ষণ দিতে হবে এই সরকারকে।’
এর আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী।