Monday, 28 September 2026 Breaking News
আইনমন্ত্রীর মায়ের মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক

আইনমন্ত্রীর মায়ের মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক

18 April 2020 · বাংলাদেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী এবং বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টা ৪০মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।