Monday, 28 September 2026 Breaking News
অনির্দিষ্টকালের জন্য লকডাউন নারায়ণগঞ্জ

অনির্দিষ্টকালের জন্য লকডাউন নারায়ণগঞ্জ

8 April 2020 · বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবর্হির্ভূত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।