অন্য খবর

বেগম রোকেয়ার রচনায় ‘‘অবরোধ-বাসিনী’’ মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে আবৃত্তি পীঠ

বেগম রোকেয়ার রচনায় অবরোধ-বাসিনী মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে আবৃত্তি পীঠ।

মঙ্গলবার ১২ ডিসেম্বর সন্ধ্যা সারে ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে অবরোধ-বাসিনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপ উপাচার্য ড: মুহাম্মদ সামাদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি সংগীত মহাবিদ্যালযয়ের অধ্যাপক কৃষ্টি হেফাজ ।

বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে।

রচনাটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ওই সময়কার নারীদের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখিত ঘটনার বর্ণনা। সেই সময়ে এমন এক পরিস্থিতি বিদ্যমান ছিল যখন নারী শিক্ষা তো অনেক দূরের কথা বরং নারীর বাইরে বের হওয়া, কথা বলা এবং অন্যান্য কাজেও ছিল প্রতিবন্ধকতা। সেখানে প্রতি পদে পদে নারীদের পেছনে থাকতে হতো। এমনকি নারী মানসিকভাবেই যে দুর্বল ছিল সেকথাও স্পষ্ট ছিল। নারীদের এই অবস্থার পেছনে সামাজিক শৃঙ্খল যেমন ছিল অন্যদিকে নিজেদের মানসিকতারও দায় ছিল। সেই বন্দী থাকার মানসিকতা বা নারীর ওপর চাপিয়ে দেয়া বিধি-নিষেধ উঠে এসেছে বেগম রোকেয়ার অবরোধ বাসিনী গ্রন্থে।

Related Articles

Leave a Reply

Back to top button