ভূরাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আ.লীগ

হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে শতাধিক নেতাকর্মীকে কার্যালয়ে সামনে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীর সংখ্যাও বাড়তে থাকে।

রাজধানীর গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এদিন বিকেল ৩টায় অগ্নিসন্ত্রাস, বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে দলীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।

Related Articles

Leave a Reply

Back to top button