অন্য খবর

দিন বদলের স্বপ্নে অমলিন বঙ্গবন্ধু: জয়া আহসান

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে সামাজিক যোগাযোগামাধ্যমে সরব জয়া আহসান।

এ প্রসঙ্গে জয়া আহসান ফেসবুকে লেখেন, ‘আমার অন্তরের মধ্যে যে বাংলাদেশ সবসময় জেগে থাকে, তার দেহ, মন জুড়ে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে প্রতিধ্বনিত বঙ্গবন্ধুর নাম। শোক নয়, শক্তি হয়ে রয়ে যায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতীয় শোক দিবসে চির অম্লান বঙ্গবন্ধু জানাই আমার শ্রদ্ধাঞ্জলী। চেতনায়, বিপ্লবে, অনুপ্রেরণায়, দিন বদলের স্বপ্নে আপনি অমলিন বঙ্গবন্ধু।’

উল্লেখ্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে দিনটি।

Related Articles

Leave a Reply

Back to top button