বিশ্ব

নিউইয়র্কের স্টেশনে হামলাকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। খবর: রয়টার্সের।

বুধবার (১৩ এপ্রিল) রাতে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে গোলাগুলি এবং ‘স্মোক বোমা’ স্থাপনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফ্রাঙ্ক রবার্ট জেমস (৬২)।

নিউইয়র্ক পুলিশ বলছে, এর আগে রবার্ট জেমস নিউইয়র্কে বিভিন্ন সময় নয়বার এবং নিউ জার্সিতে তিনবার গ্রেপ্তার হয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার রবার্ট জেমসকে আদালতে তোলা হবে।

গত মঙ্গলবার সকালে সানসেট পার্ক এলাকার ৩৬তম স্ট্রিটের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২৯ জন আহত হন।

 

Related Articles

Leave a Reply

Back to top button