অন্য খবর

নাটকে ফিরলেন শখ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাটকে অভিনয়ের মাধ্যমে আবারো কাজে ফিরলেন টিভি পর্দায় একসময় দারুণ জনপ্রিয় ছিলেন আনিকা কবির শখ।

মাঝে বিবাহবিচ্ছেদ, আবার বিয়ে, মা হওয়া ইত্যাদি কারণে শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন শখ।

ঈদে ‘ফাটাফাটি প্রেম’ নামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। এতে শখের বিপরীতে আছেন জাহের আলভী। জুয়েল এলিন রচিত নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গেল মাসেই এর চিত্রায়ন হয়েছে রাজধানীর উত্তরায়।

দীর্ঘদিন পর নাটকে ফিরে শখ গণমাধ্যমকে বলেন, ‘দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেও জানান শখ।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ে ফিরে খুবই ভালো লাগছে। বিশেষ করে আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে; সেটা পাবো তা চিন্তা করিনি।

Related Articles

Leave a Reply

Back to top button