অন্য খবর

মা হচ্ছেন সোনম কাপুর

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

সোমবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানান নায়িকা নিজেই।

ছবিতে দেখা যায়, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। বেবি বাম্পের ওপর নিজের হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘চারটি হাত, সেরাটা দিয়ে তোমাকে বড় করবে। দুটি হৃদয়, যা তোমার প্রতিটি পদক্ষেপে এক হবে। একটি পরিবার, যারা তোমাকে ভালোবেসে পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে পারছি না।’

সন্তানের জন্মের সময়ের ইঙ্গিত দিয়ে হ্যাশ ট্যাগে এ অভিনেত্রী লিখেন, ‘আমার প্রতিটি দিন অসাধারণ কাটছে। বছরের শেষ দিকেই আসছে সে।’

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন সোনম।

Related Articles

Leave a Reply

Back to top button