নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী একটি মাইক্রোবাস। এ সময় বিপরিত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারট্রেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও অভিযুক্ত বাসটিকে আটক করেছে পুলিশ।



