বাংলাদেশ

আরো ৬ মাস বাড়লো বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ, সরকার আরো ৬ মাস বাড়িয়েছে।

সাজা স্থগিতের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৬ মার্চ) মেয়াদ বাড়াতে মত দিয়েছে আইনমন্ত্রণালয়। এ নিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

আইনমন্ত্রী জানান, আগের শর্তে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মতামত দিয়েছেন তারা।

গেল সপ্তাহে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে আবেদনে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিতের আবেদন আইন মন্ত্রণালয় মতামত দিয়ে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়, সেটায় কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button