ফলোআপ

কক্সবাজারে ধর্ষনের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ‘ধর্ষণের’ ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন।

রিটকারী আইনজীবী আবদুল্লাহ আল হারুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে স্বামী ও ৮ মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগে, গত ২৩ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় আশিককে প্রধান আসামি করে সাতজনের নামে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button