স্পোর্টেইনমেন্ট

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা

চারটি নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।

এ স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহীম, লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন। এছাড়া ইনজুরির কারণে সাকিব আল হাসানের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন যে থাকছেন না সেটি আগেই জানা। চোটের কারণে ফিরতে পারেননি তামিম ইকবালও।

আর চার নতুন মুখ হলো, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম।

ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন।

পাকিস্তানের বিপক্ষে বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button