বিশ্ব

জার্মানির ট্রেনে হামলা, আহত ৩

জার্মানির দক্ষিণাঞ্চলে দ্রুতগতির একটি ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শনিবার (৬ নভেম্বর) দেশটির বাভারিয়া রাজ্যে চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে। হামলার সময় ট্রেনটি রেগেন্সবুর্গ থেকে নুরেমবার্গ যাচ্ছিল।

হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দেশটির পুলিশ ২৭ বছর বয়সী এক সিরিয়ান নাগরিককে আটক করেছে। তবে কি কারণে ওই তরুণ এ ধরনের হামলা চালিয়েছে সে বিষয়ে কিছৃ জানাতে পারেনি পুলিশ।

জার্মান পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে হামলার ঘটনাটি ঘটেছে। ট্রেনটি ওই সময় রিগেনসবার্গের দক্ষিণপূর্বে সেউবার্সডর্ফস্টেশনে দাঁড় করানো ছিল।

সংবাদ মাধ্যম জানায়, হামলাকারী ব্যক্তি ২০১৪ সালে অভিবাসী হিসেবে জার্মানিতে প্রবেশ করেন। তিনি মানসিকভারসম্যহীন।

Related Articles

Leave a Reply

Back to top button