বিশ্ব

ধর্ষণচেষ্টায় আটক তরুণ: ৬ মাস গ্রামের নারীদের কাপড় ধোয়ার নির্দেশ

ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিনব এক সাজার নির্দেশ দিয়েছে আদালত । ধর্ষণ চেষ্টায় আটক তরুণকে ছয় মাস বিনামূল্যে গ্রামের সব নারীদের কাপড় ধুয়ে দিতে হবে ওই তরুণকে। এ ঘটনাটি ঘটছে ভারতের বিহারে। [ খবর দ্য হিন্দু ও ট্রিবিউন ইন্ডিয়ার। ]

বিহারের মধুবনী জেলার ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দিয়েছেন। তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে-ইস্ত্রি করে ফেরত দিতে হবে। ওই আদেশের অনুলিপিও স্থানীয় গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ,মামলার সূত্রে খবর, লালন কুমার সাফি (২০) নামে এক তরুণ গত ১৭ এপ্রিল স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে গত ১৯ এপ্রিল তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তের আইনজীবী পরশুরাম মিসরা বলেন, এই আদেশ সামাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে, যাতে অন্যরা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। মানুষ এ ধরনের অপরাধ করার আগে একশবার ভাববে।

Related Articles

Leave a Reply

Back to top button