স্পোর্টেইনমেন্ট
আমার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেইমার: মেসি

সবারই ধারণা ছিলো, বার্সা ছেড়ে মেসির পিএসজিতে যোগ দেয়ার পেছনে যে অন্যতম ভূমিকা রেখেছিলেন নেইমার। সবার সেই ধারণাকেই আজ সত্যি করলেন মেসি।
আজ বুধবার, প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে বসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেসি জানান, ‘আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেইমার অনেক বড় ভূমিকা রেখেছিল। সে আমার জন্য অনেক কিছু করেছে।’
এ সময় তিনি জানান, পিএসজিতে তার নিজের এবং নেইমারের লক্ষ্য হচ্ছে এক।
সুতরাং দু’জন একসঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিষয়টা অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে করেন মেসি।



