অন্য খবর

আবারও আইসিইউতে ফারুক

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক।

দীর্ঘদিন থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। কিন্তু হঠাৎ করে আবারও শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তার।’

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নায়ক ফারুক আট বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে।
গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

Related Articles

Leave a Reply

Back to top button