বিশ্ব

আটক হওয়ার পর প্রথমবার আদালতে সু চি

আদালতে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। সেনা অভ্যুত্থানের পর এই প্রথমবার আদালতে এলেন সু চি। সূত্র: রয়টার্স।

সূ চির আইনজীবী থৈ মং মাং-এর উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সু চিকে সোমবার (২৪ মে) বেশ সুস্থ মনে হয়েছে। শুনানি শুরু হওয়ার আগে আইনজীবী দলের সঙ্গে ৩০ মিনিটের মতো কথা বলেন তিনি।

৭৫ বছর বয়সী সূ চি তার অন্য প্রায় চার হাজার নেতাকর্মীর মতো বন্দি আছেন। সেনাবাহিনী তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ করে অবৈধভাবে ওয়াকিটকি কেনার অভিযোগ দায়ের করেছে।

সু চির আইনজীবী রয়টার্সকে বলেছেন, তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।

এর আগে গতকাল রোববার মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং জানান, অং সান সু চি ‘সুস্থ আছেন’। তিনি বলেন, অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন এবং কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন।

সেনাবাহিনী প্রধান এদিন আবারও দাবি করেন, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button