বাংলাদেশ

বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম

শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলামকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী রফিকুল ইসলাম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত গবেষক রফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button