বাংলাদেশ

হাসপাতালে স্বাস্থ্য কর্মীরা হিমশিম খাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে হাসপাতালগুলোতে চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ কথা বলেন।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় শংকা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে সেবা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন। অনেকে হাসপাতালে গিয়ে চিকিত্সা পাচ্ছেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সব হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা করছি। সাধারণ রোগী কমিয়ে করোনা রোগীদের জন্য বাড়তি বেডের ব্যবস্থার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে সাধারণ রোগীদেরও কষ্ট হবে।

সাধারণ রোগীদের চিকিত্সা আর করোনা রোগী বৃদ্ধি- দুটি মিলে স্বাস্থ্যসেবার ওপর বিরাট চাপ উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমাদের চিকিত্সক ও নার্সরা কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়েছেন। তাদের আমরা ছুটি দিতে পারছি না।

বলেন, এখন যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারি, তবে হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button