বাংলাদেশ

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আজ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ ৩১ মার্চ দিন ধার্য রয়েছে। এর আগে প্রতিবেদন দাখিলের জন্য ৪৭ বার সময় নিয়েছে তদন্ত সংস্থা।

গত ১৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মতিঝিল থানায় একটি মামলা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button