অন্য খবর

মানহানির মামলা থেকে শমী কায়সারকে অব্যাহতি

সাংবাদিদের ‘চোর’ বলে সম্বোধন করার অভিযোগে ১০০ কোটি টাকার মানহানি মামলা থেকে অভিনেত্রী শমী কায়সারকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাকে অব্যাহতি দেন।

রবিবার (৭ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানি মামলার সাক্ষী খুঁজে না পাওয়ায় গত ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকাদারের আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআইর পরিদর্শক লুৎফর রহমান।

২০১৯ সালের ২৫ নভেম্বর বাদী স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজাহাতুল হাসান পুলিশের দেয়া প্রতিবেদনের ওপর নারাজি দেন। শুনানি শেষে আদালত মামালাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। ওই বছরের ৩০ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত নুজহাতুল হাসান বাদী হয়ে শমী কায়সারের বিরদ্ধে মানহানির মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button